ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মতলব দক্ষিণে এসি মিজানের উদ্যোগে বিক্ষোভ মিছিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • 161

ছবি-ত্রিনদী

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দেশব্যাপী বিএনপি জামাত জোট হরতাল ও অবরোধের নামে যে অগ্নি সন্ত্রাস করছে তার প্রতিবাদে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর-২ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ( এসি মিজান) এর উদ্যোগে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকেই মতলব সেতুর টোল প্লাজা এবং উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় নৌকার মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্পর্কিত প্রচার পত্র বিলি করেন।

বিক্ষোভ মিছিলে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভেজ দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শহীদুজ্জামান মাসুম, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রফিক প্রধান, শ্রমিকলীগের সভাপতি হিরন তালুকদার, সহ সভাপতি মানিক প্রধান, তরুণ লীগের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক মামুন প্রধানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মতলব দক্ষিণে এসি মিজানের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আপডেট : ০৮:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩