ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি মিষ্টির দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও মনিরা খাতুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে ফিউচার সুইটস ও গ্রীন ফুডস বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশ, লাইসেন্স প্রদর্শন না করা এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

এ সময় আগামী তিন দিনের মধ্যে অনিয়মগুলো সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬