ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • 105

ইয়াবাসহ গ্রেফতার নারী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮ হাজার ইয়াবাসহ মিনারা বেগম (২০) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উখিয়ার ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

১৪ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি দল ক্যাম্প-২/ইস্টের এ/৮ ব্লকে জানে আলমের বসতঘরে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুই জন পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় মিনারা বেগমকে আটক করা হয়। অপর ব্যক্তি পালিয়ে যান।

পরে সাক্ষীদের উপস্থিতিতে মিনারা বেগমের শয়নকক্ষে খাটের তোষকের নিচে তল্লাশি চালানো হয়। সেখান থেকে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে নীল রঙের ৪০টি জিপার ব্যাগে রাখা ৮ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি ব্যাগে ছিল ২০০টি করে ইয়াবা।

অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, উদ্ধার করা ইয়াবার ওজন ৭৪৫ গ্রাম। এসব ইয়াবার মোট মূল্য ২৪ লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতার নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেফতার

৮ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেফতার

আপডেট : ১০:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬