চাঁদপুর শহরে মাদ’ক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে এক যুবককে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক হাশিম খান (৩৫) মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের খান বাড়ির বাসিন্দা।
পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলো নিজের হেফাজতে রেখেছিলেন হাশিম খান। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

























