ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 40

শনিবার বাকশিস আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া

আগামী ১০ বছরেও বিএনপি সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। এ দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়েছে। এখন তারা জানে, যা করার বিএনপিই করবে।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি সেলিম ভূঁইয়া আরও বলেন, ‘এখন নুরুল ইসলাম নাহিদকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকের গাত্রদাহ হয়েছে, কারণ তিনি বয়স্ক লোক।

তিনি বলেন, আমাদের এম কে আনোয়ারের বয়স কত ছিল? ওনি ৮৬ বছর বয়সে কোর্টের বারান্দায় ঘুরেছেন। তাকে ধরে ধরে উঠানো হতো, আবার তাকে হ্যান্ডকাফও লাগানো হয়েছে। আমাকেও হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নিয়ে আসতো, আমি ৪০টি মামলার আসামি ছিলাম। পুলিশ, র‌্যাব, ডিবি দিয়ে আমাকে তুলে নেওয়া হয়েছিল। আমি নাকি যাত্রাবাড়ী কাঠেরপোল এলাকায় বাসে আগুন দিয়েছি। আমরা এতকিছু সহজে ভুলি নাই। তবে আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করি না। আবার একেবারে আমাদেরকে কেউ দুর্বল মনে করলে তাদেরকে ছেড়েও দেব না, ধরতে হবে।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গত ১৭ বছরে শেখানো হয়েছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, বই-পুস্তকে এসব মিথ্যা কথাগুলো আমার মত আপনার মত শিক্ষকরাই লিখেছে। তাদেরকে ভাড়া করে নেওয়া হতো, তারা বই-পুস্তকে এগুলো লিখতো, এই মিথ্যা কথাগুলো শেখানো হতো। শেখ মুজিব যদি জাতির পিতা হতেন ১৯৭৪ এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় পড়ে মরে থাকতো না। লাশ দাফন করার মতোও কেউ ছিলো না।’

বাকশিস এর কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস কুমিল্লা জেলার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয়

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় ঐক্যের ডাক

গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: এমপি সেলিম ভূঁইয়া

আপডেট : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬