ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 32

চাঁদপুরের ফরিদগঞ্জে মোতাহার হোসেন পাটওয়ারী প্রতিষ্ঠিত আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আইফা মেধা বৃত্তি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসায় পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে দুই কেন্দ্রেই সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন হাসিনা আকতার এবং হল সুপারের দায়িত্বে ছিলেন মো. শরীফ হোসাইন। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম এবং হল সুপারের দায়িত্বে ছিলেন লাউতলী ড. আঃ রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের কো-অর্গানাইজার নুরুল ইসলাম ফরহাদ।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুল আলম বাবুল, সাইদুর রহমান পাটোয়ারী, হারুনুর রশীদ, সিরাজুল ইসলাম পাবক ও মো. আব্দুল মতিন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “শিক্ষার্থীদের মেধার বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই আমাদের এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। আমরা চাই, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও তাদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ পাক। আশা করছি ভবিষ্যতে ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত থাকবে। এবারের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে ফরিদগঞ্জ উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যকে স্বীকৃতি দিতে এবং অন্যদের অনুপ্রাণিত করতেই আমাদের এ উদ্যোগ।

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের এ মেধাবৃত্তি পরীক্ষা উপজেলার শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজন করা হয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের পরীক্ষাও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

ট্যাগস :
জনপ্রিয়

নাশকতা প্রতিরোধে চাঁদপুরে বিএনপির উদ্যোগে সর্বদলীয় ঐক্যের ডাক

ফরিদগঞ্জে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০৮:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬