ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বাড়ির প্রবেশপথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ একাধিক পরিবার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 45

Oplus_131072

ফরিদগঞ্জে প্রতিবেশীর দেওয়া কাঁটাতারের বেড়ার কারণে চলাচলের পথ বন্ধ হওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন একাধিক পরিবারের সদস্যরা। গত বুধবার (১১ নভেম্বর) উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে বাসারা স্কুল বাড়িতে এমন ঘটনা ঘটে। সম্পতিগত বিরোধের জেরে ওই বাড়ির আবুল কালাম আজাদ মাস্টার এ কাঁটাতারের বেড়া দেন।

এতে ওই বাড়ির মৃত খলিলুর রহমানের পরিবারের ছেলে মেয়ের পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। এদিকে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবেশীর চলাচলের পথ বন্ধ করে দেওয়া আইন অনুযায়ী দণ্ডনীয় ও বেআইনি কাজ। কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবহৃত বা বিকল্পহীন চলাচলের পথ জোরপূর্বক আটকে দিলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা আইনিভাবে এর প্রতিকার নিতে পারেন।

জানা গেছে, বাসার উচ্চ বিদ্যালয়ের পাশে স্কুল বাড়ি হিসেবে পরিচিত বাড়িতে মৃত খলিলুর রহমানের ৭ ছেলে মেয়ের পরিবারের সদস্যরা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ বসবাস করে আসছেন। এর মধ্যে বাড়ির সামনে অংশে মৃত খলিলুর রহমান পরিবার সদস্যরা ও পেছনের অংশে আবুল কালাম আজাদ বসবাস করেন।

তারা উভয় পরিবার হিন্দু পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে তিন যুগের বেশি সময় বসবাস এবং বাড়ির মাঝপথে থাকা পথ দিয়ে চলাচল করে আসছেন। ২০১২ সালে তাদের মধ্যে সম্পত্তিগত বিরোধ দেখা দিলে দুইপক্ষই আইনের আশ্রয় নেন। এরপর তাদের মধ্যে নতুন করে চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

আবুল কালাম আজাদ চাচ্ছেন, চলাচলের পথ বাড়ির মধ্যখান থেকে সরিয়ে একপাশে নিয়ে আসতে। কিন্তু মৃত খলিলুর রহমানের পরিবারের সদস্যরা তাতে রাজি নন। বিষয়টি নিয়ে একাধিকবার বিবাদের সৃষ্টি হয়। সবশেষ গত বুধবার আবুল কালাম আজাদ কাঁটাতারের বেড়া দিয়ে মৃত খলিলুর রহমানের পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ করে দেন।

এ বিষয়ে মৃত খলিলুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম বলেন, তিনি (আবুল কালাম আজাদ) এবং আমরা পৃথক পরিবারের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি। কেউ কারো অংশিদার না। অথচ তিনি আমাদের কাছে সম্পত্তি পাবেন বলে ঝামেলা করে আসছেন। আমরা গরিব মানুষ। টাকার প্রভাবে তিনি জোরপূর্বক আমাদের গাছপালা কেটে নিয়েছেন। আমাদের জায়গা ও ঘরদুয়ার (বসতঘর) দখল করতে চান।

তিনি আরো বলেন, আবুল কালাম আজাদ আমাদের বিরুদ্ধে ২০১২ সালে আদালতে মামলা দিয়েছেন, ওই মামলা আমাদের পক্ষে রায় এসেছে। এখন আপিল চলমান। এরপর আমরাও আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু তিনি বার বার আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এখন কাঁটাতালের বেড়া দিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আজ দুইদিন আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা।

এদিকে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি স্বীকার করে অন্যান্য অভিযোগ অস্বীকার করেন, আবুল কালাম আজাদ। তিনি বলেন, সম্পত্তিগত বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে আদালতে এবং থানায় আমার চারটি মামলা চলমান রয়েছে। গত ৩২ বছর ধরে আমার চলাচলের পথ নেই। যার কারণে আমি স্কুলের মধ্য দিয়ে চলাচল করছি। তারা চাচ্ছে, আমি যেনো তাদের ঘরদুয়ারের মধ্য দিয়ে হাঁটি। কিন্তু এটা সম্ভব নয়।

তিনি বলেন, বাড়ির সামনে ও পেছেন তাদের ও আমার সম্পদ রয়েছে। তাই, দুইপক্ষের সমঝোতার ভিত্তিতে একপাশ দিয়ে রাস্তা নিতে চাচ্ছি আমি। কিন্তু তারা রাজি হচ্ছেনা। বিষয়টি নিয়ে একাধিকাবার সালিশ বৈঠক হয়েছে, তারা সালিশ-বৈঠকও মানছেনা। এখন আপনারাই বলেন, আমি কিভাবে বাড়ি থেকে বের হবো? আমার-তো চলাচলের পথ দরকার। তাই, আমি বাধ্য হয়ে কাঁটাতারের বেড়া দিয়েছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুমন বলেন, এলাকার সাবেক ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি একাধিকবার চেষ্টা করেছি, কিন্তু তাদের উভয় পক্ষের অসহযোগিতার কারণে সমাধান করতে পারিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, আমি ঢাকায় আছি। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) দেখার জন্য বলেছি।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে দুলাল মেম্বার হত্যা: সন্দেহভাজন ২জনকে আদালতে প্রেরণ

ফরিদগঞ্জে বাড়ির প্রবেশপথে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ একাধিক পরিবার

আপডেট : ১১:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬