ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 59

কৃষিজমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চিতোষী পূর্ব ইউপিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।

অভিযানকালে অনুমোদনবিহীন ড্রেজার মেশিনের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

এ সময় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার অপরাধে মোসাদপাড়া গ্রামের মো. আবুল কাশেম (৭৪)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান বলেন, কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে ফেলা কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুল করিম ভূঁইয়া, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

আপডেট : ১০:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬