ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হুথিদের হামলা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 61

ছবি-ত্রিনদী

ইয়েমেনের এডেনের আল-বুরাইকা এলাকায় সৌদি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। বুধবার কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম দ্য মিডেল ইস্ট আই এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সারি বলেন, লাহিজ, আদ-দালে, তাইজসহ বিভিন্ন প্রদেশের সক্রিয় ফ্রন্টে সৌদি সামরিক সহায়তা বাহিনীর পরিচালনা ও তদারকির দায়িত্বে ছিল স্থাপনাটি।

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার হামলার নিন্দা জানিয়েছে। তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, হামলাটি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা ও নিরীহ মানুষকে আতঙ্কিত করার মিলিশিয়াদের প্রতিষ্ঠিত ধারার প্রতিফলন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে দুলাল মেম্বার হত্যা: সন্দেহভাজন ২জনকে আদালতে প্রেরণ

সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হুথিদের হামলা

আপডেট : ০৯:০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬