ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪%, আলিমে ৩১.৬১%

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • 34

ছবি-ত্রিনদী

মতলব দক্ষিণ উপজেলার ২০২৬ সালের এইচএসসি, আলিম এবং এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার পাসের গড় হার ৩৫.২৪%, আলিম পরীক্ষায় পাসের হার ৩১.৬১% এবং এইচএসসি (বিএম) শাখায় পাসের হার ৫৯.১৫%।

এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯২৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ৫ জনই মতলব সরকারি ডিগ্রি কলেজের এবং ১ জন নারায়ণপুর ডিগ্রি কলেজের।

প্রতিষ্ঠান হিসেবে পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে কে এফ টি কলেজিয়েট স্কুল। এই প্রতিষ্ঠান থেকে ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে। পাসের হার ৭৬.০০%, যা উপজেলায় সর্বোচ্চ পাসের হার। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পাস করেছে। পাসের হার ৪৪.৪৮%। মতলব সরকারি ডিগ্রি কলেজ ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পাস করেছে। পাসের হার ৩২.৬৯%। রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজ ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছে, পাসের হার ৩৩.৭৩%। নারায়ণপুর ডিগ্রি কলেজ ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাস করেছে, পাসের হার ৩৩.৬৮%। মুন্সীরহাট কলেজ ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাস করেছে, পাসের হার ৪০.৬৩%। কাচিয়ারা স্কুল এন্ড কলেজ ০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ০১ জন পাস করেছে। পাসের হার ১৬.৬৬% এবং ড. শামসুল হক মডেল কলেজে ২ জন পরীক্ষা দিলেও কেউ পাস করতে পারেনি।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলার ৭টি মাদ্রাসা থেকে মোট ১৩৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ৪৩ জন । পুরো উপজেলায় আলিমে জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী, যিনি মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০ জনের মধ্যে পাস করেছে ১১ জন, পাসের হার ৫৫%। নন্দি খোলা সিনিয়র মাদ্রাসা থেকে ১৬ জনের মধ্যে ৬ জন পাস করেছে, পাসের হার ৩৭.৫০%। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জনের মধ্যে পাস করেছে ৫ জন, পাসের হার ২০.৮৩%। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা ১৫ জনের মধ্যে ৩ জন পাস করেছে, পাসের হার ২০.০০%। ঘিলাতলী সামাদিয়া কাশিমুল কামিল মাদ্রাসা ২৬ জনের মধ্যে ১৪ জন পাস করেছে, পাসের হার ৫৩.৮৪%। খর্গপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১৯ জনের মধ্যে ০১ জন পাস করেছে, পাসের হার ৫.২৬.% এবং কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৬ জনের মধ্যে পাস করেছে ৩ জন, পাশের হার ১৮.৭৫%।

অপর দিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) শাখায় মতলব সরকারি কলেজ (বিএম) থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪২ জন, পাশের হার ৫৯.১৫% এবং কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ট্যাগস :

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেফতার

মতলব দক্ষিণে এইচএসসিতে পাশের হার ৩৫.২৪%, আলিমে ৩১.৬১%

আপডেট : ০৯:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬