ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবের চরমুকন্দি ​বিলের মধ্য থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 82

চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরমুকুন্দি গ্রামে বিলের মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে এক ব্যক্তি জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে একটি কম্বল মোড়ানো বস্তাসদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​স্থানীয়দের ধারণা, ৩-৪ দিন আগে তাকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​মতলব দক্ষিণ থানার (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও তদন্তপ্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে রাতে ঘোরাফেরা করায় ২১ কিশোর আটক

মতলবের চরমুকন্দি ​বিলের মধ্য থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০২:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬