ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • 139

হাজীগঞ্জে ঘাস কেটে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। সরকারি নির্দেশনা মোতাবেক বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আগাছা ও ময়লা-আবর্জনা পরিস্কারের মধ্য দিয়ে তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬’ শুরু করবে সরকার। আগামী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে ও তার সরাসরি অংশগ্রহণে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী, পৌর পরিচ্ছন্ন কর্মীসহ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা কাজ করেন।

তিনি তাৎক্ষণিক পৌর পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, প্রতিদিন সকাল থেকে পর্যায়ক্রমে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম দ্রুত গতিতে চালিয়ে যেতে হবে। এসময় বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনমহল ও সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর হিসাবরক্ষন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. সফিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. নূর আলম, সহকারী প্রকৌশলী পানি ও পয়ঃনিষ্কাষন মো. মাহবুবুর রশিদ, পৌর কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ও পৌর পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন

আপডেট : ০৯:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬