ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে নবাগত ইউএনও’র সাথে যুব রে’ড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • 169

Oplus_131072

মতলব দক্ষিণ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা জনাব কে. এম. ইশমামের সঙ্গে সৌজন্য শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব দক্ষিণ যুব রে’ড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা।
সাক্ষাৎকালে যুব রে’ড ক্রিসেন্টের সদস্যরা উপজেলার বিভিন্ন সামাজিক উদ্যোগে তাদের বিগত দিনের মানবিক কার্যক্রম, জরুরি সেবামূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা ইউএনও মহোদয়ের নিকট উপস্থাপন করেন। তারা শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, দুর্যোগকালীন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও রক্তদান কর্মসূচিসহ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও কে. এম. ইশমাম যুবদের এই ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং মানবিক কাজে আরও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তাঁর মতে, সমাজের উন্নয়ন ও মানবিক সেবায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ একটি বড় শক্তি, যা উপজেলা প্রশাসন সর্বদা উৎসাহিত করবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

মতলবে নবাগত ইউএনও’র সাথে যুব রে’ড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১১:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫