ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে গাছের ঢাল কাটা নিয়ে মারামারিতে ১জন নিহত, আটক দুই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • 172

ছবি-ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জে গাছের ঢাল কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুভাষ বাউল (৫০) নামে দিনমজুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে বাউল বাড়ীতে এই ঘটনা ঘটে।

এঘটনায় পুলিশ এই ঘটনা পুরবী দাস (২৫) ও নকুল চন্দ্র দাস (৬০) নামে দুজনকে আটক করে। এছাড়ায় ঘটনায় অভিযুক্ত দুলাল বাউল নামে অপর ব্যাক্তি পালিয়ে যায়।

নিহতের সুভাষ বাউলের পুত্রবধূ শিউলি দাস বলেন, লাউতলী গ্রামের বাউল সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। দুপুরে তার শ্বশুর সুভাষ বাউল গাছের ঢাল কাটতে গেলে দুলাল বাউল বাধা দেয়। ঢাল কাটাকে কেন্দ্র করে দুলাল বাউলের সাথে সুভাষ বাউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল ও তার ভাইয়ের হামলায় সুভাষ মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ঘটনায় জড়িত দুজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করা হয়েছে। সুভাষ বাউলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দেয়া হলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ফরিদগঞ্জে গাছের ঢাল কাটা নিয়ে মারামারিতে ১জন নিহত, আটক দুই

আপডেট : ১০:৪৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩