ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসন অলিম্পিয়াড উপলক্ষে মতলব উত্তরে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 205

‘জ্ঞানের দীপে চলব পথ, অলিম্পিয়াডের এই শপথ’ এই স্লোগানে জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২২ উদযাপন হয়েছে। এ উপলক্ষে রোববার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান।

উপজেলার ১৪টি ইউনিয়ন পর্যায়ে ৯০ জন শিক্ষার্থী অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিজ্ঞান বিষয়ে লিখিত ও মৌলিক পরীক্ষায় ৩টি ইউনিয়ন এবং ইংরেজি স্পেলিং কনটেস্টে প্রতিযোগিতায় ৩ টি ইউনিয়ন বিজয়ী হয়। পরে তিনটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

জেলা প্রশাসন অলিম্পিয়াড উপলক্ষে মতলব উত্তরে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট : ০৮:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২