চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মামলার আসামি জহিরুল ইসলাম (৪৫) এবং ৩ মামলার আসামি সওদাগর কে গ্রেপ্তার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ।
বুধবার (১৬ জুন ) রাতে উপজেলার মোবারকদী এলাকা থেকে জহিরুল ইসলাম এবং মতলব পৌরসভার চরমুকুন্দি থেকে সুমন সওদাগরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

মো. জহিরুল ইসলাম চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের কেরামত আলী প্রধানীয়ার ছেলে এবং সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দি গ্রামের ফরিদ সওদাগরের ছেলে।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মোবারকদী এলাকার বায়তুল মামুর জামে মসজিদের মাঠ থেকে ইয়াবাসহ মো. জহিরুল ইসলাম কে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, আসামি মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলো।
এদিকে একইদিন এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী এলাকার সওদাগর বাড়ি থেকে মো. ফরিদ সওদাগরের ছেলে সুমন সওদাগর (৩২) কে গাঁজাসহ গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মামলার আসামি জহিরুল ইসলাম এবং ৩ মামলার আসামি সুমন সওদাগরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



























