ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণ পৌর একাদশের জার্সি উন্মোচন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 144

ছবি-ত্রিনদী

ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ চলছে। ফুটবল প্রেমীদের জন্য মতলব পৌর একাদশের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মতলব দক্ষিণ উপজেলার টেস্টি হার্ট রেস্টুরেন্টে মতলব পৌর একাদশ জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭ জুন (বুধবার) অনুষ্ঠিতব্য মতলব পৌর একাদশ ও মতলব দক্ষিণ উপজেলা একাদশ এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপি নেতা কায়েস প্রধান, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, মতলব পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সমিতির ক্রীড়া সম্পাদক আলমাছ প্রধান, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম লিংকন, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়াবিদ মো: ফয়সাল খন্দকার, ক্রীড়া সংগঠক ফাইজুল ইসলাম মুন্না, ইব্রাহীম সুমন, ধারাভাষ্যকার ফয়সাল আহমেদ, ইয়াসিন আরাফাত শুভ, মতলব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, মোল্লা রাসেল, মনিরুল ইসলাম আরমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা।
মতলব একাদশের জার্সির পৃষ্ঠপোষক উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়াবিদ ফয়সাল খন্দকার বলেন, এ ধরনের আয়োজন ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব দক্ষিণ পৌর একাদশের জার্সি উন্মোচন

আপডেট : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬