ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • 150

ছবি- ত্রিনদী

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল টু ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে বিভিন্ন শাখা সড়কে অপরিকল্পিত স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

টাঙ্গাইলে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

আপডেট : ১১:৪৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩