ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের কাছে ‘টেলিফোন’ প্রতীকে ভোট চাইলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক সফল মেয়র এনামুল হক বাদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি নির্বাচনের প্রচার সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।
সাক্ষাৎকালে তিনি মতলবের সার্বিক ব্যবসায়িক ও সামাজিক উন্নয়ন এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং তার নিজ নির্বাচনী ‘টেলিফোন’ প্রতীকে মূল্যবান ভোট ও সমর্থন প্রার্থনা করেন।
কুশল বিনিময়কালে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, মতলবের সার্বিক সামাজিক ও ব্যবসায়িক উন্নয়ন এবং ভোটারদের অধিকার সুরক্ষায় তিনি কাজ করতে চান। ব্যবসায়ীদের বাকস্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তার নিশ্চিতকরণে ‘টেলিফোন’ প্রতীককে বিজয়ী করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। “সাধারণ ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো প্রকার ভয়-ভীতি ছাড়া তাদের পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তিই হলো জনগণের ভোটাধিকার। একটি সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা আমাদের সকলের। আমরা একটি শতভাগ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করছি, যেখানে ব্যবসায়ীরা ও সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।”
ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ার খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের দাবি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের

মতলবে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের কাছে ‘টেলিফোন’ প্রতীকে ভোট চাইলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির

আপডেট : ১১:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬