ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি

শাহরাস্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে উপভোগের জন্য শাহরাস্তি উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, আইসিডি কর্মকর্তা মো. শাহজাহান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, মোতালেব খান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক পারভিন সুলতানা লাভলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্যসচিব আজগর হোসেন মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকদের মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুম দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়ার বিকাশ, প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ এবং নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণে আরও উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

ট্যাগস :
জনপ্রিয়

বৃদ্ধা লিলুফার অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহ!

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়াপ্রেমী, তরুণ খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি

শাহরাস্তিতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

আপডেট : ১১:৩৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬