ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের সভা, মালামাল লোড-আনলোডে নির্ধারিত সময়

চাঁদপুরের শাহরাস্তিতে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে পৌর প্রশাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত থেকে যানজট নিরসনে নিজেদের মতামত তুলে ধরেন। সবার মতামতের ভিত্তিতে শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে মালামাল লোড-আনলোডের কাজ সম্পন্ন করতে হবে। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং বন্ধ করা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল, পৌর প্রকৌশলী মাহবুব হোসেন, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মসিউর রহমান, উপ সহকারী প্রকৌশলী নোমান হোসেন, ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক গনি, পৌর প্রধান অফিস সহকারী নজরুল ইসলাম সহ বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে শাহরাস্তি বাজারের যানজট অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয়

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের সভা, মালামাল লোড-আনলোডে নির্ধারিত সময়

আপডেট : ০৮:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬