ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 30

ছবি-ত্রিনদী

চাঁদপুরে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় শহরের মিশন রোডস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ মিলনায়তনে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুণ সোপান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, চাঁদপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ক্বাদেরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম।

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ, সদর উপজেলার পরিচালক দেওয়ান মুহাম্মদ ছাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির চাঁদপুর জেলার সমন্বয়ক মুহাম্মদ কামরুল হাসান (বাবু)। বিশেষ বক্তা ছিলেন জেলা কমিটির সদস্য সচিব হাফেজ মো. শাহাদাত হোসেন জাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন ক্বাদেরী, মাওলানা আব্দুর রউফ, অধ্যাপক শাহ জামাল তালুকদার, মাওলানা আব্দুল হান্নান নিজামী, মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান, অধ্যাপক বজলুর রশীদ সোহেল, মাওলানা মুহাম্মদ রবিউল হোসাইন, মাওলানা নোমান আহমাদ, মুহাম্মদ ইব্রাহিম খলিল হেলাল, মুহাম্মদ নবাব খান, মুহাম্মদ আব্দুল্লাহ আল-আমিন সাকি, মুহাম্মদ আব্দুল মুন্নাফ তালুকদার, মুহাম্মদ নূরুল আলম মামুন, মুহাম্মদ কাজী মানিক ও হাফেজ মুহাম্মদ মাহবুব আলম নিশাতসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া

চাঁদপুরে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬