ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 61

কাউসার আলম

চাঁদপুরের হাজীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় কাউসার আলম (পরিচয় অনুযায়ী) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ৩ নম্বর কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচো গ্রামের পোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক কাউসার আলম ওই গ্রামের ওয়াকিল পোদ্দারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্থানীয় শাহাদাৎ হোসেনের শিশুকন্যা তার বোনদের সঙ্গে বাড়ির সামনের একটি দোকানে খাবার কিনতে যায়। দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর কাউসার আলম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির সঙ্গে থাকা অন্যরা চিৎকার করলে তাঁদের মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসার আশঙ্কায় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির বাবা শাহাদাৎ হোসেন ওই দিনই বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর থানার উপপরিদর্শক (এসআই) জহির ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কাউসার আলমকে আটক করে থানায় নিয়ে আসেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

মতলবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন কেন্দ্রীয় যুবদলের ১ম সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া

হাজীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আপডেট : ০৬:৩৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬