ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

সততা ও স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করতে চাই-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “বর্তমান সরকারের অগ্রাধিকার হলো ফ্যামিলি কার্ড কর্মসূচি। আমরা সততা ও স্বচ্ছতার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এ জন্য আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও বলেন, সবাইকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করা হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, কারও প্ররোচনায় কিংবা যথাযথ যাচাই-বাছাই ছাড়া ভুল তথ্য দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এ মহতী উদ্যোগ যেন কোনোভাবেই বিতর্কিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তথ্য সংগ্রহের পুরো বিষয়টি প্রশাসনের নজরদারিতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম।

প্রশিক্ষণ কর্মশালায় শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জ পৌরসভার ১২টি পুজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

সততা ও স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করতে চাই-ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

আপডেট : ০৯:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬