ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ওসি আজিজুল ইসলাম 

কচুয়ায় কড়ইয়া মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসি আজিজুল ইসলাম।

“মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে  কচুয়া উপজেলার কড়াইয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় কড়ইয়া উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে এবং মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ ইমান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আজিজুল ইসলাম মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আমি আপনাদের আগামী মাসের ২৮ তারিখ পর্যন্ত সময় দিয়ে গেলাম। এর মধ্যে আপনারা হয় গ্রাম ছাড়বেন, নয় মাদক ছাড়বেন। যারা মাদকবিরোধী কাজে আমাকে সহযোগিতা করবেন, আমি তাদের সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ রাশেদুল হক, কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মুন্সী, সমাজসেবা মুক্তার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আমান উল্লাহ, চাঁদপুর পলিটেকনিক কলেজের আহ্বায়ক মাজহারুল ইসলাম, ডা. সেফায়েত উল্লাহ, ছাত্র সংগঠনের সদস্য মোঃ মিরাজ হোসেন, হাফেজ মোঃ শাহিন, হাফেজ মাওলানা সুলতান মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে এলাকার বিপুলসংখ্যক তরুণ-যুবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা কড়াইয়াকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয়

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ওসি আজিজুল ইসলাম 

আপডেট : ১২:১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬