ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার সন্মাননা পেলেন এডভোকেট জহিরুল ইসলাম 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 118

ছবি-ত্রিনদী

জেলার জনপ্রিয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে দীর্ঘদিনের  পরিচিত মুখ সাংবাদিক সম্মাননা স্মারক গ্রহণ করেছেন এডভোকেট জহিরুল ইসলাম।
পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক হিসাবে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন কাজ করে যাওয়ার পাশাপাশি জেলার মফস্বল সাংবাদিক থেকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে এডভোকেটশীপ অর্জন করায় পত্রিকার পক্ষ থেকে  স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
 জেলার গণমাধ্যমে সাংবাদিক জহিরুল ইসলাম নানা প্রতিবেদনে অবদান প্রশংসনীয় এবং তাঁর মতো নিবেদিত  মাঠের সাংবাদিক থেকে চাঁদপুর জেলা  আইনজীবী সমিতির  সদস্য হিসেবে এডভোকেটশীপ অর্জন করায় তার  এ কৃতিত্বকে স্বাগত জানানো হয়। মাঠের সাংবাদিকদের  মধ্যে একজন এডভোকেট জহিরুল ইসলামকে তার এ সফলতার সম্মানিত করায় নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে।
সম্মাননা গ্রহণের পর জহিরুল ইসলাম জয় দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এডভোকেটের পাশাপাশি  ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক,  দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক, প্রকাশক, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার সন্মাননা পেলেন এডভোকেট জহিরুল ইসলাম 

আপডেট : ১১:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬