ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক, পরকীয়া প্রেমিকা আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • 239

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় মরিয়ম আক্তার (৩২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পরকীয়া প্রেমিকা শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ।
নিহত মরিয়ম আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন হাটমুড়া গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ১৮ বছর আগে পারিবারিকভাবে আলমগীরের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। প্রায় দুই বছর ধরে আলমগীর একই বাড়ির চাচাতো ভাই প্রবাসী হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের (৩০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। প্রতিবাদ করায় আলমগীর প্রায়ই মরিয়মকে মারধর করতেন।
বৃহস্পতিবার আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করলে তিনি জ্ঞান হারান। পরে সাচারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের শশুর সিরাজুল ইসলাম ও শাশুড়ি হোসনেয়ারা জানান, “এসব বিষয় নিয়ে আলমগীর এর আগেও কয়েকবার মরিয়মকে মেরেছে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। মরিয়মের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।”
ঘটনার পর থেকে অভিযুক্ত আলমগীর পলাতক রয়েছেন। তাকে না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, “গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।

ছবি: নিহত মরিয়ম আক্তার ও ঘাতক স্বামী আলমগীর হোসেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক, পরকীয়া প্রেমিকা আটক

আপডেট : ০১:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬