ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজরাজেশ্বরে যুবদল নেতা কবির চোকদারের অর্থায়নে ৩০০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন জেলা ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার।

শনিবার (২০ জুন) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে সাঁকোটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি ও প্রধানীয়া কান্দি এলাকার মাঝ দিয়ে প্রবাহিত একটি খালের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। খালটি পারাপারের জন্য মানুষের একমাত্র ভরসা ছিল নৌকা। বিশেষ করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে নানামুখী সমস্যার সম্মুখীন হতে হতো।

এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করেন কবির চোকদার। এলাকাবাসীর মতে, সাঁকোটি চালু হওয়ার ফলে ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন এবং তাদের যাতায়াত অনেক সহজ হবে।

সাঁকোর উদ্বোধনকালে কবির চোকদার বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের কষ্ট আমাকে নাড়া দিয়েছে। তাই নিজ উদ্যোগে সাঁকোটি নির্মাণ করেছি। আশা করছি, আমাদের অভিভাবক মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সহযোগিতায় ভবিষ্যতে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা সম্ভব হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার, ইউপি সদস্য শফিকুল কুড়ালী, ওয়ার্ড বিএনপির সভাপতি সুফিয়ান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা, অলিউল্লাহ দেওয়ান, আনোয়ার সরদার, আলমগীর মাল, মুরাদ চোকদার, ওয়ালিউল্লাহ, সালেহ আহমদ, আবুল কালাম, শ্রমিক দলের সভাপতি নিজাম উদ্দিন প্রধানীয়া, সাধারণ সম্পাদক শাহজালাল মাল, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন ঢালী, তাঁতি দলের আহ্বায়ক এবাদ উল্লাহ দেওয়ান, সহ-সভাপতি আবুল হোসেন মাল, কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে চোকদার পরিবার দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাঁশের এই সাঁকো নির্মাণ সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজরাজেশ্বরে যুবদল নেতা কবির চোকদারের অর্থায়নে ৩০০ ফুট বাঁশের সাঁকো নির্মাণ

আপডেট : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬