ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতাকে জামিন না দেওয়ায় আদালত বর্জন করলেন আইনজীবীরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 169

জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশের জামিন নামঞ্জুর করায় আদালত বর্জন করেছে আইনজীবীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমানের ওই আদেশের প্রতিবাদে ক্ষুব্ধ আইনজীবীরা আদালতের সব কার্যক্রম বর্জন করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর থানা পুলিশ জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার আমান উল্লাহ আকাশকে আদালতে সোপর্দ করে। এরপর দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তোলা হয়।

তার আইনজীবীরা জামিন আবেদন করলে নামঞ্জুর হয়। এই আদেশের সঙ্গে সঙ্গেই ওই আদালত কক্ষে থাকা ক্ষুদ্ধ আইনজীবীরা আদালত বর্জন করেন। বিষয়টি জানাজানি হলে জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সব কার্যক্রম আইনজীবীরা বর্জন করেন। এতে আইনি সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্টুর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার (৩ ফেব্রুয়ারি) জামালপুর জেলা ও দায়রা জজের বিদায় অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যায় জামালপুর জেলা আইনজীবী সমিতির ৮ বারের সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

আ.লীগ নেতাকে জামিন না দেওয়ায় আদালত বর্জন করলেন আইনজীবীরা

আপডেট : ০৭:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫