ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারগাঁওয়ে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. সুজন হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়ে এঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আহম্মদ উল্যাহর ছেলে।
জানা গেছে, এদিন সকালে সুজন নিজ বাড়িতে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, বিদ্যুস্পৃষ্টে নিহত যুবক সুজনের পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজারগাঁওয়ে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪