ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রকে বেধড়ক পিটালেন প্রধান শিক্ষক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • 150

প্রতিনিধির পাঠানো ছবি।

মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপদার তার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদ ইসলামকে বেধড়ক পিটিয়ে যখম করেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে তিনটায়। ওই বিদ্যালয়ের ছাত্র সানজিদ ইসলামের বোন সুমাইয়া আক্তার এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট মৌখিক অভিযোগ করেছেন। আহত শিক্ষার্থীর বড় বোন সুমাইয়া আক্তার জানান তার ভাই সানজিত ইসলাম হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

বিকেল সাড়ে তিনটার সময় বিদ্যালয়ের কক্ষে টেবিল নিয়ে নাড়াচাড়া করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী সানজিদ ইসলামকে বেধড়ক পিটান।

এতে তার পিঠে হাতে ছোপ ছোপ রক্তের দাগ পড়ে রয়েছে। পড়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস জানান, তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। যেহেতু এটি ফৌজদারি অপরাধ সেজন্য বিষয়টি থানায় পাঠিয়েছেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, আহত শিক্ষার্থীকে চিকিৎসা নেওয়ার জন্য বলেছি। পরে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ছাত্রকে বেধড়ক পিটালেন প্রধান শিক্ষক

আপডেট : ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩