জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগেই প্রথম স্থান অর্জন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় গ্রুপ ‘ক’ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঁচটি বিভাগে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন কলেজটির পাঁচ শিক্ষার্থী।
বিজয়ীরা হলেন নজরুল সংগীতে শ্রেয়সী নাথ,
কবিতা আবৃত্তিতে তামান্না ইসলাম, অভিনয়ে ইসরাত জাহান, নৃত্যে মেহেরিন আফরোজ প্রভা এবং রচনা প্রতিযোগিতায় সাবিহা আফরিন হেলেন।
জানা গেছে, এর আগে গত ১০ সেপ্টেম্বর গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রতিষ্ঠান পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় শতাদিক প্রতিযোগীদের মধ্য থেকে পাঁচ বিভাগে বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করে কলেজ কর্তৃপক্ষ।
উপজেলা পর্যায়ে পাঁচ বিভাগেই প্রথম স্থান অর্জনের মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করেছে। তাদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া এবং বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক গৌরী রানী সাহা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, উপজেলা পর্যায়ে বিজয়ী পাঁচ শিক্ষার্থী চলতি মাসে অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে তারা গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করবে।
শিরোনাম:
নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ফরিদগঞ্জে পাঁচ বিভাগেই প্রথম গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:২৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- 36
ট্যাগস :
জনপ্রিয়


















