ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি নির্বাচন-২০২৬

ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রচার সম্পাদক পদে ফরম তুললেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির

প্রতিনিধির পাঠানো ছবি।

ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক রেদওয়ান আহমেদ জাকির।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয় (উপজেলা যুব উন্নয়ন অফিস) থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মুহসীন এর কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম উত্তোলন করেন। ফরম সংগ্রহের সময় মতলব বাজারের ব্যবসায়ী হাজী ওসমান গনি, মো. সোলায়মান প্রধান, খোরশেদ আলম, প্রনয় সাহা, বিষু সূত্রধর, নাজির হোসেন, মো. সুজন, সঞ্জয় ঘোষ, আপেল মাহমুদ, মোঃ জনি, উজ্জ্বল আবির, বোরহান উদ্দিন, নোবেল, আল মামুন, আরিফ, মেহেদী আহম্মেদ শাওন আবু নঈম তানিনসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় সুধীজন, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তাঁর সাথে উপস্থিত থেকে সংহতি ও সমর্থন প্রকাশ করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “মতলব বাজারের ব্যবসায়ীদের অধিকার রক্ষা, তাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং সমিতি পরিচালনাকে আরও আধুনিক ও সুসংগঠিত করতেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। সাধারণ ব্যবসায়ী ভাইদের এই ভালোবাসা ও সার্বিক সমর্থন আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি তাদের সমর্থন ও ভালোবাসায় বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচিত হলে মতলব বাজার বণিক সমিতির সকল জনকল্যাণমুখী কর্মকাণ্ড এবং ব্যবসায়ীদের ন্যায্য দাবি-দাওয়া গণমাধ্যমসহ সর্বস্তরে সোচ্চারভাবে তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির দীর্ঘদিন ধরে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার মতলব ব্যুরো ইনচার্জ, সহ-সম্পাদক (অনলাইন), মতলব রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, সাবেক সাধারণ সম্পাদক মতলব প্রেসক্লাব, আল আমিন ক্রীড়া চক্র, দারুস সালাম জামে মসজিদ, ইসলামিক এডুকেশন সোসাইটির সদস্য ও লিটল স্কলার্স হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাপ্তাহিক দিবাকণ্ঠ ও মতলবের জনপদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ ব্যবসায়ীদের সক্রিয় সমর্থনে তাঁর এই প্রার্থীতা বাজারজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি নির্বাচন-২০২৬

ব্যবসায়ীদের সাথে নিয়ে প্রচার সম্পাদক পদে ফরম তুললেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির

আপডেট : ১০:৫৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬