ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • 125

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আরশী জাহান মাহবুবা নামে ২ বছর বয়সি এক শিশুর। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মালিগাঁও গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়।

জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে ওই গ্রামের মাহবুব আলমের মেয়ে শিশু আরশী জাহান মাহবুবা নিজ ঘরের আঙ্গিনায় খেলাধূলা করছিল। এর মধ্যে শিশুটিকে বেশ কিছক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।

এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় শিশুটির পরিবারসহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০২:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩