বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে এসব চেক বিতরণ করেন জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার, জান্নাত ও সাদিয়া আক্তারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ছাত্রদল নেতারা বলেন, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের এ সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং আর্থিক সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।






















