ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯৯ কল পেয়ে ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • 144

৯৯৯-এ কল পেয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটের বিপরীতে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচরে ভ্রমনে গিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় আটকা পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০টায় কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ৯৯৯-এ কল পেয়ে আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর বাহেরচর থেকে ২২ জন শিক্ষার্থীকে উদ্ধার করেন কোস্ট গার্ড।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা বিকেলে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে সন্ধ্যায় বৈরী আবহাওয়া কারণে আটকে পড়েন। পরবর্তীতে ৯৯৯-এ খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুতার সাথে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে তাদের সকলকে মেঘনার পশ্চিম পাড়ে এনে পরিবারের কাছে পাঠানো হয়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

৯৯৯ কল পেয়ে ২২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

আপডেট : ১১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩