ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিনন্দন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • 153

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩-০ তে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ খেলায় জয়ের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অভিনন্দন

আপডেট : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩