ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যার ১১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • 190

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক গ্রেপ্তার

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৫ সালে চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে ঘটে কোহিনূর হত্যাকাণ্ড।

এই ঘটনায় কুহিনুরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে মামলা দায়ের করেন । চাঁদপুর সদর মডেল থানার মামলা নাম্বার ৪১তারিখ ২৩/৮/২০১৫। জিয়ার ৪৬১/২০১৫।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ওরফে ধান্দা রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আলিম সঙ্গীয় ফোর্সসহ রফিককে গ্রেপ্তার করেন। তিনি চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনির ভুঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ হাফিজুর রহমানের যোগদান

চাঁদপুরের আলোচিত কোহিনূর হত্যার ১১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ০১:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬