ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে এক সন্তানের জননীর ঝুল/ন্ত মর/দেহ উদ্ধার

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের শাহরাস্তিতে শিমলা আক্তার (২২) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমলা আক্তার ওই এলাকার মহিন উদ্দিনের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সকালে পরিবারের সদস্যরা শিমলার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ হাফিজুর রহমানের যোগদান

শাহরাস্তিতে এক সন্তানের জননীর ঝুল/ন্ত মর/দেহ উদ্ধার

আপডেট : ১২:১৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬