ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • 51

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুর নিয়ে পূর্ববিরোধের জেরে একটি বসতঘরে হামলা, ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট এবং এক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আব্দুর রহমান (৬৭) নামে এক ব্যক্তি শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার খিলাবাজারসংলগ্ন আহাম্মদ নগর (পাটোয়ারী বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, আহাম্মদ নগর এলাকার মৃত কালা গাজীর ছেলে আব্দুর রহমানের সঙ্গে একই এলাকার পোদ্দার বাড়ির হারুন (৪৫), বাদল হোসেন (২৪) ও মেহেদী হাসান (২৪)-এর একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ৪ অক্টোবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। সেখানে বিষয়টি মীমাংসাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আব্দুর রহমানের অভিযোগ, সালিসের সিদ্ধান্তের পরও বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ৫০ জন পূর্বপরিকল্পিতভাবে তাঁদের বসতঘরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘরের আসবাবপত্র ও বেড়া ভাঙচুর করেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরিবারের সদস্যরা ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারীরা চারটি মুঠোফোন ভেঙে দেন। পরে একটি আলমারির ড্রয়ার ভেঙে নগদ দুই লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়।

আব্দুর রহমান বলেন, লুটপাটে বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে এক নারীর জামাকাপড় ছিঁড়ে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পরে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আব্দুর রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

আব্দুর রহমানের দাবি, ঘটনার পর থেকে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয়

কচুয়ার খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের দাবি শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের

পুকুরের বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ

আপডেট : ১১:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬