চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। তিনি বলেন, “তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সকল নেতা-কর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সকল উন্নয়নমূলক কাজ করা হবে এবং কোনো কাজ বাদ যাবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ রোপন পাটোয়ারী।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশাম হক গনী, ইউনিয়ন বিএনপি নেতা মো. মানিক হোসেন, উত্তর ইউনিয়ন বিএনপি নেতা মো. কিরণ মুন্সী, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান ও মোহাম্মদ বদিউজ্জামান ভূঁইয়াসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।























