ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 21
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিতরণ কার্যালয়, চাঁদপুরের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোঃ মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বাখরাবাদ গ্যাসের চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিএম (রেভিনিউ) রবীন্দ্রনাথ। এ সময় বক্তব্য রাখেন ম্যানেজার ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মমিনুল হক, খোরশেদ আলম, ঠিকাদার গিয়াস উদ্দিন, আল আমিন গাজী,আব্দুল মান্নানসহ অন্যরা।
বক্তারা বিদায়ী কর্মকর্তা প্রকৌশলী মোঃ মীর ফজলে রাব্বীর কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী ম্যানেজারকে শুভেচ্ছা ও সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীদের আবেগঘন বক্তব্য ও বিদায়ের মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ট্যাগস :
জনপ্রিয়

বিসিএস কর্মকর্তা ডা. আঁচলের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর শোক

চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

আপডেট : ১১:২১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬