ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তির চিশতিয়া ফাজিল মাদ্রাসায় মাদকবিরোধী র‌্যালি ও সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 26

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে (২৬ সেপ্টেম্বর) শনিবার বিকেলে পৌরসভার ঠাকুর বাজার চিশতিয়া ফাজিল মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে চিশতিয়া ফাজিল মাদ্রাসা থেকে ঠাকুর বাজার পর্যন্ত মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, র‌্যালিতে প্রায় ২০০ থেকে ২৫০ জন অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তির শংকরপুরে জামিনে এসে স্বাক্ষীকে হামলা ও হেনস্তার অভিযোগ

শাহরাস্তির চিশতিয়া ফাজিল মাদ্রাসায় মাদকবিরোধী র‌্যালি ও সভা

আপডেট : ১০:৫২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬