ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ভারতীয় কাপড় ও জিরা উদ্ধার, আটক ১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • 164

চাঁদপুরে পুলিশের অভিযানে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় ২৪ বস্তা চোরাই কাপড় ও ৪৫ বস্তা জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিন তালগাছতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক হাবিব বেপারী ওই এলাকার হাশেম বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র সিলেট থেকে ঢাকায় না নিয়ে চাঁদপুরে বিপুল পরিমাণ জিরা ও ভারতীয় কাপড় এনে মজুত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ৪৫ বস্তা জিরা এবং একটি ভবন থেকে ২৪ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাবিব বেপারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাবিব অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাড়িতে মজুত করতেন। পরে সুযোগ বুঝে এসব পণ্য ঢাকার কাওরান বাজারে নিয়ে বিক্রি করা হতো। তাদের দাবি, রাতের আঁধারে ভারত থেকে বিভিন্ন ধরনের কাপড় ও জিরা এনে সেখানে মজুত করা হতো। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পুলিশের উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বা তারও বেশি বলে স্থানীয়রা দাবি করলেও এর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, ‘বেশ কয়েক বস্তা কাপড় ও জিরা উদ্ধার করা হয়েছে। মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারলে তা ছেড়ে দেওয়া হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
জনপ্রিয়

বৃদ্ধা লিলুফার অভিযোগের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে ফার্মাসিস্ট মোহাম্মদ উল্লাহ!

চাঁদপুরে ভারতীয় কাপড় ও জিরা উদ্ধার, আটক ১

আপডেট : ১১:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬