ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর যুবদলের ২নং ওয়ার্ডের সভাপতি শাহপরান, সাধারণ সম্পাদক কবির ও সাংগঠনিক সম্পাদক হানিফ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 126

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২ নম্বর ওয়ার্ডের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে শাহ পরান পণ্ডিত-কে সভাপতি, শফিকুল ইসলাম মুন্সি-কে সিনিয়র সহ-সভাপতি, কবির হোসেন মিয়াজী-কে সাধারণ সম্পাদক, হানিফ মিয়াজী-কে যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম বেপারী-কে সহ-সাধারণ সম্পাদক, হানিফ গাজী-কে সাংগঠনিক সম্পাদক ও আলিমুল হক আমিন-কে সম্মানিত সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা এক প্রতিক্রিয়ায় বলেন, তাদের ওপর আস্থা রাখায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব এবং উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

নবগঠিত কমিটির নেতারা আরও বলেন, ২ নম্বর ওয়ার্ডকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, জনসেবা এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জ পৌর যুবদলের ২নং ওয়ার্ডের সভাপতি শাহপরান, সাধারণ সম্পাদক কবির ও সাংগঠনিক সম্পাদক হানিফ

আপডেট : ১২:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬