ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ ফরিদ আহমেদ মানিক এমপির নির্দেশে বালিয়া-রামপুর খননকৃত খালে প্রায় ৩ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 103

ছবি-ত্রিনদী

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে চাঁদপুর সদর উপজেলার বালিয়া-রামপুর খননকৃত খালে প্রায় ৩ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের রাড়িগো পোল এলাকায় এ মাছের পোনা অবমুক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নোমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খালে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, উপদেষ্টা আক্তার হোসেন গাজী, কৃষি বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ মিন্টু, সদস্য হারুনুর রশিদ তফাদার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্ল্যাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খননের মাধ্যমে জলাধারের সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য সম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বালিয়া-রামপুর খাল খনন কাজের উদ্বোধন করেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শেখ ফরিদ আহমেদ মানিক এমপির নির্দেশে বালিয়া-রামপুর খননকৃত খালে প্রায় ৩ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত

আপডেট : ০৮:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬