ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • 165

ফারুক হোসেন

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণচেষ্টার অভিযোগে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার সুবিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফারুক হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। শিশুটির বাবা ব্যবসাপ্রতিষ্ঠানে এবং পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে ফারুক হোসেন ঘরে প্রবেশ করে শিশুটিকে হয়রানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, শিশু নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

ফরিদগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ১০:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬