ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে পানিতে ডুবে দুই বছরের সৌরভের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে সৌরভ খাঁন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর-২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়ণপুর পৌরসভার কালিকাপুর এলাকার খাঁন বাড়িতে এ মর্মান্তিক ঘটে।
নিহত সৌরভ কালিকাপুর এলাকার খাঁন বাড়ির কাপড় ব্যবসায়ী মো. কায়েস খাঁনের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু সৌরভ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলবে পানিতে ডুবে দুই বছরের সৌরভের মৃত্যু

আপডেট : ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫