ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব বাজারে ছয় প্রতিষ্ঠানকে বিএসটিআই এর অভিযানে অর্থ দন্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 236

বিএসটিআই এর মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বিক্রি করায় মতলব দক্ষিণ উপজেলায় খাবার তৈরির চার প্রতিষ্ঠানসহ ছয়টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মতলব বাজারে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বলেন, অভিযানে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্য বিক্রি করায় লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা, মধুবন সুইটমিট মালিককে ১০ হাজার টাকা, ভাই ভাই হোটেল এন্ড নন্দ কেবিন মালিককে ১০ হাজার টাকা এবং ঘোষ কেবিন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মতলব বাজারের ঘোষ পট্টি এলাকার তুষার স্টোরকে ২ হাজার টাকা এবং সম্রাট হোটেলকে ৫ হাজার টাকা অর্থ দন্ড করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও মো. রাজিব ফকির। এ সময় মতলব দক্ষিণ থানার এসআই জমসেদ, ইকরামুলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব বাজারে ছয় প্রতিষ্ঠানকে বিএসটিআই এর অভিযানে অর্থ দন্ড

আপডেট : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫