ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • 291

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন।

সংস্কার নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক- এটাই প্রত্যাশা।

ট্যাগস :
জনপ্রিয়

হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল

আপডেট : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫